ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসকরা সঠিক সেবাটুকু দিন: স্বাস্থ্য সচিব

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে চিকিৎসকদের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি আক্ষেপ করে বলেছেন, হাসপাতালের মেশিন নষ্ট, কিন্তু হাসপাতালের সামনে গজিয়ে ওঠা ক্লিনিক হাসপাতালের মেশিন ভালো, যা রোগীর জন্য খুব কষ্টকর। চিকিৎসকদের প্রতি ‘সঠিক সেবাটুকু’ দেয়ার অনুরোধ করেছেন সচিব।

ময়মনসিংহ মেডিকেল কলেজ আয়োজিত কলেজ অডিটরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত বিভাগীয় স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ররঞ্জন দেবনাথ।

বক্তব্যের শুরুতেই চিকিৎসকের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের কষ্ট দেখলে কাঁদতেন, ডাক্তারি পেশায় আছেন, সঠিক সেবাটুকু দিন।’

বক্তব্য দেন মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতারা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডা. বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠানের আগে স্বাস্থ্য সচিব কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে হাসপাতারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি অব্যবস্থাপনা দেখেও দুঃখ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকরা সঠিক সেবাটুকু দিন: স্বাস্থ্য সচিব

আপডেট সময় ১০:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০