ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার পরিকল্পনায় ছেলেকে পুড়িয়ে হত্যা করে মা-বোন

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ীতে মঈন উদ্দিন সাদ্দামকে (২৭) প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি মূল পরিকল্পনাকারী নিহতের বাবা মোস্তফা চৌধুরীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মোস্তফা চৌধুরী উপজেলার কাশিপুর মধ্যপাড়ার মৃত হাজী রঙ্গু মিয়ার ছেলে এবং নিহত সাদ্দামের পিতা।

বুধবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) নোয়াখালী জেলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলামসহ সিআইডির একটি টিম নিয়ে সোনাইমুড়ীর ছাতারপাইয়া এলাকা থেকে পলাতক মোস্তফা চৌধুরীকে গ্রেফতার করে।

এর আগে সোনাইমুড়ী থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে মামলাটির দায়িত্ব থাকলেও তারা মামলা তদন্তে ও আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়।

সিআইডি নোয়াখালী জেলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার ঘটনা সংক্রান্তে আসামিকে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর মধ্যপাড়া গ্রামের বাড়িতে সাদ্দামকে তার নিজ বাড়ির উঠানে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় পিতা মোস্তফা চৌধুরীর নির্দেশে বড় বোন কুলসুম আক্তার ধনি ও মা রায়হানা বেগম।

এ সময় তার আর্ত-চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করেন। তার শরীরের ৮০ ভাগ পুড়ে যাওয়ায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর ২০১৮ সালের ১৩ নভেম্বর মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পরদিন তার স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবার পরিকল্পনায় ছেলেকে পুড়িয়ে হত্যা করে মা-বোন

আপডেট সময় ০৯:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০