ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তান কোলে থানায় মামি, অভিযোগ কিশোর ভাগ্নে শিশুর বাবা

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী আপন মামার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর ভাগ্নেকে (গৃহবধূর ননদের ছেলে) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের ১১ মাস পর এক মাসের কন্যা শিশুকে কোলে নিয়ে বেগমগঞ্জ থানায় এসে তিনি ধর্ষণের কথা জানান নির্যাতিতা। তার দাবি, শিশুটির বাবা তার বড় ননদের ছেলে। অভিযুক্ত কিশোরের নাম নাজমুল আলম সোহান (১৬)। সে উপজেলার সোনাইমুড়ীর কাইয়া গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তবে তারা দীর্ঘদিন থেকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ গত বছরের ৪ ডিসেম্বর ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই সময় ভাগ্নে সোহান তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনার

১১ মাস পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বেগমগঞ্জ থানায় অভিযুক্ত সোহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্তান কোলে থানায় মামি, অভিযোগ কিশোর ভাগ্নে শিশুর বাবা

আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০