ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনায় আক্রান্ত মির্জা আব্বাস দম্পতি

আকাশ জাতীয় ডেস্ক:  

ক্রমেই দীর্ঘ হচ্ছে বিএনপি নেতাদের করোনায় আক্রান্ত হওয়ার তালিকা। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর পর এবার করোনায় আক্রান্ত হলেন আরেক সদস্য মির্জা আব্বাস। তার স্ত্রী আফরোজা আব্বাসেরও করোনা পজিটিভ এসেছে।

আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি।

বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আব্বাস দম্পতির করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করালে বুধবার রেজাল্ট পজিটিভ আসে। তারা দুদিন ধরে অসুস্থ ছিলেন।

বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির।

মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

করোনায় আক্রান্ত মির্জা আব্বাস দম্পতি

আপডেট সময় ০৪:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০