ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি

আকাশ জাতীয় ডেস্ক:  

গত ১ নভেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ওমরাহ পালনের জন্য পবিত্র কাবাঘর উন্মুক্ত করেছে। মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে। কিন্তু বাংলাদেশ ওমরাহ পালনের এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে সৌদি সরকার আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি।

এদিকে বাংলাদেশ থেকে শিগগির ওমরাহর প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে চিঠি দিয়েছে ওমরাহ ও হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ ব্যাপারে আমরা সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা পায়নি। তবে, এ বিষয়ে প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ থেকে শিগগির ওমরাহ কার্যক্রম শুরুর জন্য সৌদির ওমরাহ এজেন্সিগুলো প্রক্রিয়া চালু করার তাগিদ দিচ্ছে। এ জন্য ওমরাহ লাইসেন্সের বৈধতা তালিকা প্রকাশ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য হাবের পক্ষ থেকে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেন, আশা করছি আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়া শুরু হতে পারে। এ জন্য হজের পর নতুন বছর শুরু হওয়ায় ওমরাহ লাইসেন্স নবায়নসহ আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সে ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। জানা যায়, বিদেশিদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে সৌদি সরকার। নির্দেশনাগুলো হলো ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহর আবেদন সম্পন্ন করতে হবে।

করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে। ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে। সৌদি আরব পৌঁছে সব ওমরাহ যাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি

আপডেট সময় ১২:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০