ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিন্দু ধর্মবিশ্বাসে আঘাত; অমিতাভ ও কেবিসি’র বিরুদ্ধে এফআইআর!

আকাশ বিনোদন ডেস্ক :  

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সিজন ১২’ এবং এর সঞ্চালক অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের লখনউতে এফআইআর দায়ের করা হয়।

মহারাষ্ট্রের লাতুর জেলার আসুয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার জেলার এসপি নিখিল পিঙ্গলের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য অমিতাভ বচ্চন ও সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান বিজেপি নেতা। পরে দুই পৃষ্ঠার অভিযোগ পত্রটি ট্যুইট করে তিনি জানান ‘হিন্দুদের অপমান করার চেষ্টা করা হয়েছে এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষ-যারা ভারতে সম্প্রীতির মধ্যে বসবাস করছে, তাদের মধ্যে একটা বিভেদ তৈরির প্রচেষ্টা করা হয়েছে।’

ঘটনার সূত্র পাত ‘কেবিসি ১২’ এর মঞ্চে এক প্রশ্নকে ঘিরে। গত ৩০ অক্টোবর শুক্রবার করমবীর স্পেশ্যাল এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপ সোনি ও সমাজকর্মী বেজওয়াদা উইলসন। ওই এপিসোডে ৬ লাখ ৪০ হাজার রুপি জেতার জন্য একটি প্রশ্ন রাখা হয়েছিল। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা দিতে গিয়ে বিতর্কের জন্ম দেন অমিতাভ। নেটিজেনদের একাংশ এই ব্যাখ্যায় খুশি হয়নি। এদিকে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেন চিত্র পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহাত্রীও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

হিন্দু ধর্মবিশ্বাসে আঘাত; অমিতাভ ও কেবিসি’র বিরুদ্ধে এফআইআর!

আপডেট সময় ১১:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০