ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নোয়াখালীতে মামিকে ধর্ষণের অভিযোগ ভাগনে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বেগমগঞ্জে আপন মামিকে ধর্ষণের অভিযোগে কিশোর ভাগনেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার কিশোরের নাম নাজমুল আলম সোহান (১৬)। সে উপজেলার সোনাইমুড়ীর কাইয়া গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তবে তারা দীর্ঘদিন থেকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ গত বছরের ৪ ডিসেম্বর ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই সময় ভাগনে সোহান তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বেগমগঞ্জ থানায় অভিযুক্ত সোহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত সোহান গৃহবধূর আপন বড় ননদের ছেলে। ওই নারীর আরো একটি সন্তান রয়েছে। তার স্বামী সৌদি প্রবাসী।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার আলোকে আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে মামিকে ধর্ষণের অভিযোগ ভাগনে গ্রেফতার

আপডেট সময় ০৮:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০