ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে তানজিন তিশার স্ট্যাটাস

আকাশ বিনোদন ডেস্ক :

মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে।

দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। সেই প্রতিবাদে এরইমধ্যে সামিল হয়ে ফরাসি পণ্য বয়কট করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

সেই তোলপাড়ের মধ্যেই রোববার সকালে মহানবীকে (সা) অবমাননার প্রতিবাদে সামিল হলেন ছোট পর্দার জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা।

তবে নুসরাত ফারিয়ার মতো ফরাসি পণ্য বয়কটের বিষয়ে কিছু লেখেননি এই অভিনেত্রী।

রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা লিখেছেন,-

‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান; আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি, তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ন করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ, অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে তানজিন তিশার স্ট্যাটাস

আপডেট সময় ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০