ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণ পরিশোধের সময় ৫ বছর করার দাবি বিজিএমইএর

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে সরকার ঘোষিত তহবিলের মেয়াদ দুই বছরের পরিবর্তে পাঁচ বছর করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

এ বিষয়ে সম্প্রতি বিজিএমইএর পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর অনুলিপি তারা অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়েও পাঠিয়েছে।

এতে বলা হয়, করোনার প্রভাবে দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। ক্রেতারাও এখনও সক্রিয় হয়নি। রফতানিও আগের ধারায় ফিরছে না।

এ অবস্থায় আগামী দুই বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করা সম্ভব নয়। এর মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে পাঁচ বছর করলে উদ্যোক্তাদের পক্ষে ঋণের টাকা পরিশোধ করা সহজ হবে।

করোনার শুরুতে সরকার রফতানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করে। এ তহবিল থেকে ২ শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে উদ্যোক্তাদের ঋণ দেয়া হয়।

ঋণের অর্থ দুই বছরের মধ্যে পরিশোধ করার শর্ত রয়েছে। পরে এ তহবিলের আকার আরও ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট ৮ হাজার কোটি টাকা ছাড় করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋণ পরিশোধের সময় ৫ বছর করার দাবি বিজিএমইএর

আপডেট সময় ০১:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০