ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরবর্তী সিনেমায় বিবাহিত বন্ড

অাকাশ বিনোদন ডেস্ক:

সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে বন্ড সিরিজের পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ফাঁস হওয়া গল্পের মাধ্যমে গুজব ছড়িয়েছে যে পরবর্তী সিনেমায় বিবাহিত অবস্থায় দেখা যেতে পারে জেমস বন্ডকে! বন্ড সিনেমার অন্যতম আকর্ষণীয় অংশ হলো আবেদনময়ী নারীদের সঙ্গে এজেন্ট জিরো জিরো সেভেন-এর রগরগে অন্তরঙ্গতা। প্রায়ই এই অন্তরঙ্গতাকে কেন্দ্র করেই আবর্তিত হয় সিনেমার কাহিনি।

কিন্তু এই নারীদের কেউ কি হতে পেরেছেন বন্ডের জীবনসঙ্গীনি? কখনোই না। কারণ জেমস বন্ড বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্যাচেলর পুরুষ, যার প্রেমে হাবুডুবু খায় গোটা নারীকূল। সেই অসম্ভবকেই এবার সম্ভব করলেন ডক্টর ম্যাডেলিন সোয়ান। সর্বশেষ সিনেমা ‘স্পেক্টর’-এ জেমস বন্ডকে দেখা গেছে এই ম্যাডেলিন সোয়ানকে ভিলেইনদের আস্তানা থেকে উদ্ধার করতে। নতুন সিনেমার শুরুতে নাকি দেখা যাবে, ম্যাডেলিনের সঙ্গে সুখি বিবাহিত জীবন কাটাচ্ছেন বন্ড!

দাম্পত্যের সুখ অবশ্য খুব বেশিদিন সইবে না বন্ডের কপালে। কিছুদিনের মধ্যেই নিহত হবেন ম্যাডেলিন। আর প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে নতুন মিশনে নামবেন বন্ড- সংক্ষেপে এই নাকি পরবর্তী বন্ড সিনেমার গল্প।
নাম প্রকাশ না হওয়া পরবর্তী এই সিনেমায় শেষবারের মতো বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। গুজব সত্যি হলে ম্যাডেলিনের ভূমিকায় ফিরবেন ফরাসি অভিনেত্রী লেয়া সেড্যু। সিনেমা মুক্তি পাবে ২০১৯-এ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরবর্তী সিনেমায় বিবাহিত বন্ড

আপডেট সময় ১১:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭