ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিল্মি স্টাইলে গুলি করে টাকা ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে এক ইতালি প্রবাসীকে গুলি করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের (লোহার ব্রিজ) কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

আমানুল্লাহর স্ত্রী সুমা আক্তার জানান, আমিনবাজার ইসলামী ব্যাংক শাখায় তার স্বামীর সঞ্চয়ী হিসাব রয়েছে। তারা থাকেন কেরানীগঞ্জের বাড়িতে। সেখানে ভবন নির্মাণ কাজ চলছে। এজন্য রড কিনতে ব্যাংক থেকে টাকা তুলতে সকালে আমিনবাজার ইসলামী ব্যাংক শাখায় যান তারা।

টাকা তুলে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হতেই পাঁচটি মোটরসাইকেল পথরোধ করে।

পাঁচটি মোটরসাইকেলে ১০ জন ছিনতাইকারী ছিলেন। তারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে আমানুল্লাহর বাম পায়ে গুলি লাগে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আমানুল্লাহকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সুমা আক্তার জানান, ছিনতাইকারীরা ব্যাংকের মধ্যে বসে ছিল এবং আমাদের নজরদারিতে রেখে পিছু নিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিল্মি স্টাইলে গুলি করে টাকা ছিনতাই

আপডেট সময় ০৯:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০