ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ভাগ্নের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃৃষ্টে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে কুমুদিনী হাসপাতালে সহকারি প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকার নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাসাইল উপজেলার সিঙ্গাইরডাক গ্রামের মঙ্গল খানের ছেলে সোহেল খান (৩০) ও তার ভাগ্নে কালিয়াকৈর উপজেলার পত্তীপাড়া গ্রামের অদুত মিয়ার ছেলে জয় মিয়া (২০)।

জানা গেছে, মামা সোহেল খান তার দুই ভাগ্নে জয় মিয়া ও সাজ্জাত শিকদারকে নিয়ে লোহার তৈরি নৌকা নিয়ে বুধবার বিকেলে বাড়ির পাশে বেড়াতে যান। সেখানে জয় বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে যান। এসময় নৌকাটি বিদ্যুতায়িত হয়ে সোহেল ও সাজ্জাত গুরুতর আহত হন। দূর থেকে এলাকার লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মামা সোহেল খান ও ভাগ্নে জয় মিয়ার মৃত্যু হয়। আহত সাজ্জাত (২০) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ছানোয়ার হোসেন ও নিহত সোহলের বড় ভাই মোনায়েম খানের সঙ্গে কথা হলে তারা বলেন, নিহত জয় মিয়ার সেনা বাহিনীতে নতুন চাকুরি হয়েছে। জয় ও সাজ্জাত মোনায়েম খানের ভাতিজির বিয়ের অনুষ্ঠানে এসেছিল বলে তারা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ভাগ্নের মৃত্যু

আপডেট সময় ০৯:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭