ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক হেফাজতের

আকাশ জাতীয় ডেস্ক: 

মহানবী হযরত মোহাম্মাদকে (সা.) অবমাননা করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যপী বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে চট্টগামের হাটহাজারীতে এক সমাবেশ থেকে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, গত ২১ অক্টোবর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মন্টোপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারি ভবনে পুলিশী পাহারায় মহানবীর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ফরাসি পণ্য বর্জন করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। এছাড়া ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ও সব ধরনের ফরাসি পণ্য বর্জন করতে হবে।

তিনি আরও বলেন, ২০১৫ সালে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি ভবনে নবীর অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন একই সূত্রে গাঁথা।

হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হেফাজতের শুরা সদস্য মাওলানা নাছির উদ্দিন মুনির, হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ, হেফাজত হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা মীর ইদ্রিস প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাজার, কলেজ গেইট ও বাসস্টেশন প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক হেফাজতের

আপডেট সময় ০৮:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০