ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে এবার মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এবার দশ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিশু ছাত্রের বাবা একই মাদ্রাসার অপর দুই শিক্ষার্থীকে আসামি করে বেগমগঞ্জ থানায় এ মামলা করেন।

নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম জামাতের ছাত্র।

থানা সূত্রে জানায়, রবিবার মধ্যরাতে মামলাটি দায়ের হওয়ার পরই পৃথক স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি সিফাত ও হাসানকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সিফাতের বয়স ১৪ বছর সে নোয়াখালী পৌরসভার কাজী কলোনীর বাসিন্দা এবং ওই মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র। অপর আসামি হাসানের বয়স ১১ বছর, সে একলাশপুর গ্রামের বসিন্দা।

শিশুটি এক বছর আগে ওই মাদরাসায় ভর্তি হয়। সে মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে থেকে পড়ালেখা করতো। গত শুক্রবার ছেলের সঙ্গে দেখা করতে মাদ্রাসায় যায় তারা বাবা। এ সময় শিশুটি তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে কান্নাকাটি করে। পরে তাকে বাড়িতে নিয়ে আসলে সে জানান, হেফজ বিভাগের শিক্ষার্থী সিফাত ও হাসান দীর্ঘ দিন থেকে বেশ কয়েকবার তাকে বলাৎকার করে আসছে।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, মামলার পর পরই আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরো তদন্ত পূর্বক কারো সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে এবার মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ২

আপডেট সময় ০১:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০