ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেসারদের সাফল্যে খুশি তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিসিবি প্রেসিডেন্টস কাপে পেসারদের সাফল্যে খুশী পেসার তাসকিন আহমেদ। মূলত পেসাররা উন্নতি করেছে এবং ব্যাটসম্যানদের চাপে ফেলতে সক্ষম হয়েছে।

তার মতে, বোলাররা কন্ডিশন থেকে সুবিধা পেয়েছে, সেই সাথে পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছে এবং ধারাবাহিক থাকতে পেরেছে।

আজ তাসকিন বলেন, ‘অনেক প্রতিদ্বন্দিতা হয়েছে, তবে বোলাররা এখান থেকে বেশ সহায়তা পেয়েছে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করেছে। ব্যাটসম্যানরা কঠিন পরীক্ষা ফেলেছে তারা। বিশেষভাবে নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে।’

তিনি আরও বলেন, ‘বোলারদের এখানে কৃতিত্ব দিতে হবে যে, তারা ধারাবাহিকভাবে ভাল জায়গায় বোলিং করেছে, পরিকল্পনা অনুযায়ী খেলেছেন। কোন ব্যাটসম্যানকে সহজে খেলার সুযোগ দেয় না। আর পেসাররা খুবই ভাল করেছে। এটি একটি ভাল জিনিস, ইতিবাচক বিষয় হচ্ছে বোলাররা দ্রুত উন্নতি করছে।’

নিজের পারফরমেন্সেও বেশ খুশী তাসকিন। কিন্তু তিন মনে করেন, তার বোলিংএ আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

তাসকিন বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের সকল পেসাররাই ভালো করেছে। প্রত্যকেই বেশ মিতব্যয়ী ও নতুন-পুরাতন বলে উইকেট শিকার করতে পেরেছে। আমি যদি নিজেকে মূল্যায়ন করতে চাই, তবে আগের চেয়ে ভালো। তবে আমার আরও উন্নতি করা দরকার এবং আগের চেয়ে আমি আরও ভালো করতে চাই। আমি কাজ করছি, আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে।’

আজ দুপুর দেড়টায় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নাজমুল একাদশের হয়ে খেলবেন তাসকিন। ফাইনালেও নিজের সেরাটা দেয়ার প্রত্যাশা করছেন তাসকিন।

তিনি বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপে এখন পর্যন্ত আমার কাছে দুর্দান্ত। দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে খেলতে পেরে ভালো লাগছে। সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দিতাপুর্ন ও উপভোগ্য হয়েছে।’

তাসকিন বলেন, ‘ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াই প্রধান লক্ষ্য। কারন আমাদের দল চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং সকলেই অনেক চেষ্টা করেছে ও কঠোর পরিশ্রম করেছে। মাঠে নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেসারদের সাফল্যে খুশি তাসকিন

আপডেট সময় ০৮:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০