ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সুমন (৩২) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরী (১৬)-কে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ওই কিশোরীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা সুমন।

এ ব্যাপারে বাদী হয়ে গতকাল শনিবার (২৪ অক্টোবর) ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই কিশোরীর ভুক্তভোগী বাবা। এরপরই শনিবার দিবাগত রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুমন পৌর যুবলীগের বিলুপ্ত কমিটির নির্বহী সদস্য ছিল ও মাদককারবারি। তিনি উপজেলার চৌমুহনী পৌর এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে এক কিশোরীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা সুমন। পরে মেয়েটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিত ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই ধর্ষক সুমনকে গ্রেফতার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০