ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

বিশ্ব এখন মহাসংকটকাল অতিক্রম করছে: কর্নেল অলি

আকাশ জাতীয় ডেস্ক:  

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিশ্ব এখন মহাসংকটকাল অতিক্রম করছে। করোনা প্রাদুর্ভাব এখনও কাটেনি। সারা বিশ্বে কর্মসংস্থান কমেছে, আয় কমেছে, কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছে। বেকার সমস্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও একই অবস্থা। গত একশ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় বিশ্ব। সুতরাং ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলা করা দরকার।

এলডিপির ১৪ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার তার বাসভবনে এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলডিপি হলো বাংলাদেশে নিবন্ধিত হিসেবে ১নং রাজনৈতিক দল। এই করোনা মহামারিতে রাজনৈতিক কর্মকাণ্ড স্বল্প পরিসরে হলেও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সমগ্র দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা গুলোতে ছোট আকারে হলেও কমিটি দিতে সক্ষম হয়েছি। আমাদের অঙ্গ সংগঠন গুলো পূর্বের চেয়ে অধিকতর সংগঠিত। বর্তমানে আমাদের দলে শতাধিক উপযুক্ত নেতা রয়েছে যারা বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম।

তিনি আরও বলেন, আমরা সুপরিকল্পিতভাবে মূলদল, সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক শ্রমিকদলসহ গণতান্ত্রিক ছাত্রদলকে আরো শক্তিশালী করার জন্য সুদূর প্রসারি পরিকল্পনা ও কর্মসসূচী হাতে নিয়েছি। ইতিমধ্যে গত কয়েক মাসে দেশের বিভিন্ন জেলা হতে কয়েকশত নেতাকর্মী এলডিপিতে যোগদান করেছেন। করোনাভাইরাসের কারণে অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।

কর্নেল অলি বলেন, এলডিপি প্রতিষ্ঠার পর গত ১৪ বছর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনের নিয়মনীতি অনুসরণ করে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়ে সারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। ভবিষ্যতে এই দুর্বলতা গুলো কাটিয়ে এলডিপি এবং অঙ্গ সংগঠন গুলো আরো সুসংগঠিত করতে হবে।

১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আগামী ২৬ অক্টোবর এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কর্মসূচী পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় মুক্তমঞ্চের আহ্বায়ক ও এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.)অলি আহমদ বীরবিক্রম। সভাপতিত্ব ও সমন্বয়কারির দায়িত্ব পালন করবেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। সভায় জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জাতীয় মুক্তি মঞ্চের নেতারা উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ব এখন মহাসংকটকাল অতিক্রম করছে: কর্নেল অলি

আপডেট সময় ০৫:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০