ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

ক্যান্সার জয় করলেন সঞ্জয় দত্ত

আকাশ বিনোদন ডেস্ক : 

দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে মুক্ত হলেন জনপ্রিয় বলিউড তারকা সঞ্জয় দত্ত। বুধবার (২১ অক্টোবর) নিজের ক্যান্সারমুক্তির ঘোষণা দেন ৬১ বছর বয়সী ‘মুন্নাভাই’খ্যাত অভিনেতা।

কয়েকমাস আগে হঠাৎ করেই সকল কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন অভিনেতা। তারপর জানা যায় তার শরীরে বাসা বেধেছে ক্যান্সার। এরপর চিকিৎসা ও কেমোথেরাপি চলছিল সঞ্জয় দত্তের। তার জন্য অগণিত ভক্তের উদ্বেগের শেষ ছিল না। তবে সব উদ্বেগ-উৎকণ্ঠা সমাপ্ত করে স্বস্তির খবর দিলেন ‘মুন্না ভাই’।

সঞ্জয় দত্ত এক টুইটা বার্তায় তার সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দু’টি কেমেথেরাপি হয়েছে অভিনেতার। আর তাতেই ভাল ফল মিলেছে। এরই মধ্যে খবর রটেছিল, সঞ্জয়ের হাতে নাকি আর ছ’মাস মতো সময় রয়েছে। মঙ্গলবার সেই গুঞ্জন নস্যাৎ করে সংবাদ সংস্থা পিটিআইকে সঞ্জয় দত্তের পরিবারের এক সদস্য জানিয়েছিলেন, অভিনেতা ভালো আছেন। চিকিৎসায় ভালো সাড়া মিলছে। কিছু রিপোর্টের প্রতীক্ষায় রয়েছেন তারা।

বুধবারই সেই রিপোর্ট হয়তো হাতে আসে সঞ্জয়ের। সামাজিকমাধ্যমে অনুরাগীদের সুখবর জানাতে দেরি করেননি বলিউডের ‘সঞ্জু বাবা’। সুখবর ঘোষণা দিয়ে তিনি জানান, ২১ অক্টোবর ছেলে ও মেয়ের জন্মদিনে এর থেকে ভালো উপহার তিনি আর দিতে পারতেন না। নিজের সুস্থতার জন্য মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক ডা. সেওয়ান্তি ও বাকি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়।

এর আগে এক ভিডিও বার্তায় সঞ্জয় জানিয়েছিলেন, এবার কাজে ফিরতে চলেছেন তিনি। নভেম্বরেই শুরু করবেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’র শুটিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ক্যান্সার জয় করলেন সঞ্জয় দত্ত

আপডেট সময় ০৯:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০