ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নৌযান শ্রমিকদের মাসে ২ হাজার করে টাকা দেবে বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান

আকাশ জাতীয় ডেস্ক:  

পণ্য পরিবহনে নিয়োজিত নৌযান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপসহ দেশের আরও বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নিজ নিজ নৌযানে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের জন্য প্রতিমাসে জনপ্রতি ২ হাজার টাকা করে খোরাকি ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপ ছাড়াও একই হারে ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ। আরো একাধিক গ্রুপও এই ভাতা দিতে সম্মত হতে পারে বলে মঙ্গলবার বিকাল পর্যন্ত জানা গেছে।

এদিকে নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযান শ্রমিকদের বেতন প্রদান নিশ্চিত করা; ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস এবং মালিক কর্তৃক খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ এবং নৌ শ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানসহ ১১ দফা দাবি আদায় ধর্মঘট ডেকেছে নৌ যান শ্রমিক ফেডারেশন।

সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী পণ্যবাহী এ ধর্মঘট শুরু হয়। সারা দেশে ২ লাখের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছে বলে দাবি করেছেন শ্রমিকরা। ফলে দেশের বিভিন্ন নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বন্দরগুলোতেও এর প্রভাব পড়েছে বেশি। লাইটার জাহাজ বন্ধ থাকায় পণ্য ওঠানামাও প্রায় অচল হয়ে পড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে। ঢাকার সঙ্গেও অন্য এলাকার পণ্য পরিবহনে দেখা দেয় অচলাবস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী

নৌযান শ্রমিকদের মাসে ২ হাজার করে টাকা দেবে বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান

আপডেট সময় ১১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০