ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের

তরুণরাই উন্নত বাংলাদেশ গড়ার হাতিয়ার: পলক

আকাশ আইসিটি ডেস্ক : 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী যাদের বয়স ৩৫ বছরের নিচে তারাই ভবিষ্যৎ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তিশালী হাতিয়ার।

প্রতিমন্ত্রী আজ ভার্চুয়াল প্লাটফর্মে এসওএস চিলড্রেন্স ভিলেজস বাংলাদেশের উদ্যোগে ‘ইয়ুথক্যান’ এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশের প্রধান লক্ষ্য তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করা উল্লেখ করে পলক বলেন, শিশু, কিশোর ও তরুণরা যেন প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তৈরি হতে পারে সে লক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় আইসিটি বিভাগ সারা দেশে স্কুল পর্যায়ে ৮,০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, সারা দেশে আরো ৫,০০০ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে ৩০০টি স্কুলে ‘স্কুল অব ফিউচার’ স্থাপন এবং সারা দেশের ৬৪টি জেলায় ২০২৫ সালের মধ্যে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এসওএস ভিলেজের সদস্যদের প্রযুক্তি জ্ঞান আহরণের লক্ষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ‘স্কুল অব ফিউচার’ ও ইনকিউবেশন সেন্টারের কাছাকাছি ৭টি এসওএস ভিলেজের মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে ইতোমধ্যে এ সেক্টরে গত ১১ বছরে ১০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে আরও ১০ লক্ষসহ মোট ২০ লক্ষ কর্মসংস্থান আইটি সেক্টরে নিশ্চিত করা হবে। এছাড়াও সাড়ে ৬ লক্ষ আইটি ফ্রিল্যান্সার ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করছে বলে তিনি উল্লেখ করেন। আইসিটি বিভাগের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে এসওএস ভিলেজের সদস্যদের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এসওএস এর ন্যাশনাল ডাইরেক্টর ড. মোহাম্মদ এনামুল হক, এসওএস গ্লোবাল প্রাইভেট ম্যানেজার মি. ইউ এগার, এসওএস এর ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ রাজনিস জেন, এইচএসবি বাংলাদেশের সিইও মাহবুব রহমান, গ্রামীনফোন বাংলাদেশ এর সিইও ইয়াসির আজমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী ‘ইয়ুথক্যান’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি

তরুণরাই উন্নত বাংলাদেশ গড়ার হাতিয়ার: পলক

আপডেট সময় ০৯:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০