ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

নৌযান শ্রমিকদের ধর্মঘটের দায় মালিকদের: শাজাহান খান

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, নৌযান শ্রমিকদের ধর্মঘটের দায় যতটা না সরকারের, তার চেয়ে বেশি মালিকদের। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য দাবি পূরণ হচ্ছে না বলেই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।

সরকারের দায়িত্ব আলাপ আলোচনা করে সমাধান করা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি এখন একটি কুঁজোর দলে পরিণত হয়েছে। তারা আন্দোলন আন্দোলন বলে, কিন্তু আন্দোলন আর করতে পারে না। বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে তারা সরকারের পতন ঘটাতে চায়। কিন্তু এ সরকার জনগণের রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। কারো দয়া বা করুণায় সরকার আসে নাই। সরকার তার নিজস্ব গতিতেই পরিচালিত হয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন বলেই সরকার দীর্ঘ সময় অতিক্রম করছে।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নানা কৌশল অবলম্বন করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ তাদের ভোট দেয় না, কারণ তারা মানুষ পুড়িয়ে হত্যা করে, পেট্রোল বোমা মারে।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন শাজাহান খান।
তার সঙ্গে এসময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির নেতারা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৌযান শ্রমিকদের ধর্মঘটের দায় মালিকদের: শাজাহান খান

আপডেট সময় ০৮:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০