ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিখোঁজের ১২ দিন পর ফিরে এলেন প্রবাসীর স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর হাতিয়া থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে মাইজদীর সোনাপুর বাসস্ট্যান্ড থেকে সৌদি প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার (২২) নিখোঁজের ১২ দিন পর ফিরে এলেন নিজ বাড়িতে।

ফিরে এসে ওই গৃহবধূ বলছে, তাকে জিনে এনে বাড়িতে দিয়ে গেছে। বর্তমানে ওই গৃহবধূ হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তবে নিখোঁজের ১২ দিন পর নিজে নিজে ওই সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়ি ফিরে আসা নিয়ে এলাকায় গোলকধাঁধা সৃষ্টি হয়েছে।

প্রবাসীর স্ত্রী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আবদুর রহমান’র মেয়ে।
সুধারাম থানা পুলিশ বলছে, নিখোঁজের ঘটনায় গৃহবধূর পরিবাবর গত (১৩ অক্টোবর) সুধারাম থানায় একটি অপহরণ মামলা করেছিল।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমের পিতা ওই সময় বাদী হয়ে একটি অপহরণ মামলা করে ছিল। কিন্তু গতকাল রবিবার ওই গৃহবধূ নিজে নিজে বাড়িতে ফিরে আসার খবর পাওয়া গেছে। পরবর্তীতে খতিয়ে দেখে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, কিছুদিন ধরে অসুস্থবোধ করায় নাসরিনকে চিকিৎসা করানোর জন্য গত (৮ অক্টোবর) সকাল ৮টায় হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে দুপুর ১টার দিকে মাইজদীর সোনপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পর নাসরিনের অসুস্থ হয়ে পড়লে মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে ওষুধ আনতে যায় তার বাবা। পরে ৫-১০ মিনিট পর তিনি কাউন্টারে এসে দেখেন নাসরিন নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের ১২ দিন পর ফিরে এলেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় ০৪:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০