ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুটবলার সুজনের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কিডনি রোগে আক্রান্ত অসুস্থ ফুটবলার সুজনের পাশে এসে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (১৮ অক্টোবর) চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে এক লাখ টাকার চেক সুজনের হাতে তুলে দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী সুজনকে আশ্বস্ত করে বলেন, আমরা তোমার পাশে আছি। আমি প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানাবো এবং পরবর্তীতে প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।

অনুদানের চেক পেয়ে আবেগআপ্লুত সুজন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমি প্রচণ্ড আর্থিক সমস্যায় ছিলাম। কেউ সাহায্য করছিল না। আমি কিডনি রোগী। সপ্তাহে ২/৩ বার ডায়ালাইসিস করাতে হয়। প্রতিবার এক হাজার ২০০ টাকা করে খরচ হয়। এ টাকা ধার করতে হয় বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে। প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। এ অবস্থায় মন্ত্রী আমাকে বাঁচার আশা দেখিয়েছেন।

উদীয়মান ফুটবলার সুজন প্রথম বিভাগ স্বাধীনতা ক্রীড়া চক্র এবং চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকে খেলার পর ২০১৭ মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলেছিলেন।

চেক প্রদানকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মো. মোশারফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও অনিয়মের অভিযোগ: গ্রিসের মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ

ফুটবলার সুজনের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০