ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

আকাশ জাতীয় ডেস্ক:

‘কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতিকেজি আলুর দাম ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেটা না মানলে কোল্ডস্টোরেজ থেকে এই দামে আলু কিনে বাজারে ছাড়ার ক্ষমতা সরকারের আছে।

আমরা তাদের বিপদে ফেলতে চাই না। যেভাবে হিসাব করা হয়েছে ২৩, ২৫ ও ৩০ টাকা। সেটা যথেষ্ট বিবেচনার মাধ্যমেই করা হয়েছে। ’

রোববার (১৮ অক্টোবর) বাণিজ্যমন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিক, আড়ৎদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা ও খচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে বাজার দর মনিটরিং করা, বাজারে দাম বাড়া-কমার কারণ চিহ্নিত করা এবং তা স্থিতিশীল করার জন্য সরকারকে পরামর্শ দেওয়া।

‘তারা এসব বিবেচনা করে একটা পরামর্শ আমাদের কাছে দিয়েছে। আমাদের কাজ হলো ভোক্তাদের স্বার্থ দেখা। সেজন্য তারা যে পরামর্শ দিয়েছে সেটা যেন ভোক্তারা পায় তা দেখার দায়িত্ব আমাদের। এজন্য আমরা আজ আলোচনায় বসেছি। ’

বাণিজ্যমন্ত্রী বলেন, এবছর আলুর উৎপাদনে দেরি হবে। পাশাপাশি বন্যা শাক-সবজির উপর প্রভাব ফেলেছে। ফলে কিছুটা প্রভাব পড়েছে আলুর ওপর। আমাদের যত ঝামেলাই যাক শীতকালীন শাক-সবজি কিন্তু কিছুদিনের মধ্যে বাজারে আসবে। তখন আলুর ওপর চাপ কমবে। তাই কেউ মজুদ বা আটকে রাখলে বিপদেও পড়বে।

যে দাম নির্ধারণ করা হয়েছে সেটা বাস্তায়ন দেখা যাবে কিনা ও মনিটরিং করা হবে কিনা জানতে চাইলে টিপু মুনশি বলেন, এই দামটা আমরা নির্ধারণ করিনি। তবে আমরা এই দাম দ্রুত বাস্তবায়নে যাবো। পাশাপাশি ব্যবসায়ীরা বলেছেন এই দামটা আর একটু বিবেচনায় নিতে। সেখানে আমরা দু’এক দিনের মধ্যে বসে ২৩ টাকা থেকে যদি আরো এক টাকা বাড়ানোর প্রয়োজন বলে মনে করি তাহলে দেখবো।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করবো। আর বাজরে যেটা ৩০ টাকা করা হয়েছে সেটা টিসিবির মাধ্যমে ২৫ টাকায় বিক্রি করার চেষ্টা করবো। বাজারগুলোতে আমাদের মনিটরিং টিম থাকবে এবং আছে। কাল থেকে র‌্যাবও অভিযানে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

আপডেট সময় ০৫:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০