ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

জামালপুরে মোটরসাইকেল চালক জিয়াউল হক (৩২) হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে বিচারক মো. জুলফিকার আলী খান এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন-ইসলামপুর উপজেলার করইতার গ্রামের নবাব আলী খানের ছেলে মাহবুবুর রহমান বুলবুল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মেলান্দহ উপজেলার মাঝবন্দ নাংলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির ও গোবিন্দপুর নাংলা গ্রামের সুলতানের ছেলে বাবু।

জিয়াউল হক ইসলামপুর উপজেলার ধর্মকুড়া শান্তিপাড়া গ্রামের সামিউল হকের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, গত ২০১১ সালের ৫ অক্টোবর সকালে জিয়াউল হককে পাশের করইতার গ্রামের বুলবুল জামালপুরের নান্দিনায় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরদিন ৬ অক্টোবর দুপুরে মেলান্দহ উপজেলার চারাইলদার পাথালিয়া গ্রামের মতিবর হাজির ধানক্ষেত থেকে জিয়াউল হকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ওইদিনই নিহতের স্ত্রী মোছা. বিউটি বেগম মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মাহবুবুর রহমান বুলবুলকে মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া মনির ও বাবুকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান বুলবুল পলাতক রয়েছেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বজলুল হক ও অ্যাডভোকেট এস এম জামাল আবদুন নাসের বাবুল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামালপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০