ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে।

ধর্ষিতা ও নির্যাতিতার অভিযোগ, ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে সম্পর্ক তার।

এই সময়েই মিমো নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। পুলিশের কাছে আরও অভিযোগ করা হয়েছে, ২০১৫ সালে মিমো তাকে বাড়িতে ডেকে পানীয়তে মাদক মিশিয়ে অনুমতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন।

এরপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪ বছর লাগাতার ধর্ষণ করেছেন, যা মানসিকভাবে বিধ্বস্ত করেছে ধর্ষিতাকে। লাগাতার শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে যান ওই নারী। মিমো বাধ্য করেছিলেন তাকে গর্ভপাত করতে। এজন্য বেশ কিছু ওষুধও খাইয়েছিলেন এমনই গুরুতর অভিযোগও করা হয়েছে৷

নির্যাতিতা আরও অভিযোগ, মিমো ও তার মা যোগিতা বালি বিষয়টি ধামাচাপা দিতে তাকে ভয়-ভীতি দেখিয়েছেন। নির্যাতিতা এই মামলায় এর আগেই এফআইআর করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনও কাজই হয়নি। এরই মধ্যে নির্যাতিতা দিল্লিতে স্থানান্তরিত হয়ে যান।

দিল্লির রোহিণী আদালতে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন। প্রাথমিক প্রমাণাদির পরে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছে। এরপরই মুম্বাইয়ের এক থানায় অভিযোগ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

আপডেট সময় ১০:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০