ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোববার আইএসপিএবি-কোয়াবের সঙ্গে বসবেন তাপস

আকাশ আইসিটি ডেস্ক : 

আগামী রোববার (১৮ অক্টোবর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)সঙ্গে বৈঠকে বসবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের।

তিনি বলেন, রোববার সকাল ১০টায় বৈঠক নির্ধারিত আছে। সকাল ১০টায় সময় নির্ধারিত থাকলেও মেয়র স্যার সকালে দেশের বাইরে থেকে আসবেন। তাই কিছুটা দেরিতে শুরু হতে পারে।

এদিকে শনিবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এক অনলাইন বৈঠকে বসেছে আইএসপিএবি এবং কোয়াব প্রতিনিধিরা।

ধারণা করা হচ্ছে, বৈঠক শেষে রোববার সভা সমাপ্ত হওয়া পর্যন্ত নিজেদের ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখতে পারে সংগঠন দুইটি।

পাশাপশি অনেকটা অনড় অবস্থানে থাকা ঢাকা দক্ষিণের মেয়র শেখ তাপস বৈঠকে অংশ নিতে রাজি হওয়ায় ঝুলন্ত তারের বিষয়ে আপাতত স্থিতি অবস্থা আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে রাজধানীর অলিগলিতে থাকা ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেছিল আইএসপিএবি এবং কোয়াব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোববার আইএসপিএবি-কোয়াবের সঙ্গে বসবেন তাপস

আপডেট সময় ০৮:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০