ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম হিসেবে অভিহিত করে চুরির অভিযোগ এনে নির্মম নির্যাতন করা হয়।

শুক্রবার জানা গেছে, বাংলাভাষী মুসলিমদের ওপর যে সহিংসতা ভারতে চলছে এটি তার সর্বশেষ ঘটনা।ওই ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর বলে জানা গেছে। ৩২ বছর বয়সী মঞ্জুরকে অন্ধ্রপ্রদেশের কোমারোলুতে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে।

মঞ্জুরের বাড়ি রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে অবস্থিত। তিনি অন্ধ্রপ্রদেশে এক যুগের বেশি সময় ধরে জরির কাজ করতেন। দীর্ঘসময় ধরে সেখানে থাকায় স্থানীয় মানুষজন তাকে চিনতেন। কিন্তু তা সত্ত্বেও তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে সেখান থেকে চলে যেতে হুমকি দিয়েছিল হিন্দুত্ববাদীরা।

মঞ্জুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করে। তার স্ত্রী জানিয়েছেন, তাকে গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা ৬ হাজার রুপি যোগাড়ও করেন। কিন্তু বুধবার জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে।

যেসব উগ্রবাদী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা চেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৫:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬