ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফেব্রুয়ারির মধ্যে দেশে ৩ কোটি করোনা ভ্যাকসিন আসছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য সচিব বলেন, অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য ইতোমধ্যে কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ রাখাসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভূঁইয়া প্রমুখ।

এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ফেব্রুয়ারির মধ্যে দেশে ৩ কোটি করোনা ভ্যাকসিন আসছে’

আপডেট সময় ০৮:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০