ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই: আরাগচি আবাসিক কূটনৈতিক মিশন খুলতে বাংলাদেশ-চিলির আলোচনা উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতি জড়িত নয়: পরিবেশমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

মানহানিকর খবর প্রকাশের বিরুদ্ধে শাহরুখ-আমির-অক্ষয়দের মামলা

আকাশ বিনোদন ডেস্ক : 

‘দায়িত্বজ্ঞানহীন’, ‘অবমাননাকর’ এবং ‘মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ এনে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে দেওয়ানী মামলা করেছে বলিউড প্রডিউসারস এবং ফিল্ম অ্যাসোসিয়েশন।

সোমবার (১২ অক্টোবর) দিল্লি হাইকোর্টে বলিউড সংশ্লিষ্ট চারটি অ্যাসোসিয়েশন ও ৩৪ জন প্রযোজক এই মামলা দায়ের করেন।

ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের টুইট অনুযায়ী- রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, প্রদীপ ভাণ্ডারী, টাইমস নাও, রাহুল শিবশংকর, নভিকা কুমার এবং আরও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে বলিউড সম্পর্কে মিথ্যা ও মানহানিকর খবর এবং কুৎসা ছড়ানোর অভিযোগ করা হয় আদালতে।

বিষয়টি জানিয়ে সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইটে শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ, আদিত্য চোপড়া, করণ জোহর, রোহিত শেঠি, সাজিদ নাদিয়াদওয়ালার মতো বলিউডের প্রথম সারির অভিনেতা-প্রযোজকদের নাম উল্লেখ করেছেন।

অভিযোগে বলা হয়, সম্প্রতি বলিউড তারকাদের নিয়ে যে ধরণের মানহানিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা ইন্ডাস্ট্রিটির জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই এসব বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়। বহু তারকা মাদককাণ্ডে জড়িত থাকার গুঞ্জন নিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম। এবার এসবের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানালেন ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

মানহানিকর খবর প্রকাশের বিরুদ্ধে শাহরুখ-আমির-অক্ষয়দের মামলা

আপডেট সময় ১০:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০