ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে আসা পুলিশ কর্মকর্তার লাশ মিলল পুকুরে, স্ত্রী-শ্বশুর আটক

অনলাইনে বিড়াল অর্ডার করে ফরাসি দম্পতি হাতে পেলেন বাঘ!

আকাশ নিউজ ডেস্ক: 

পোষ্যদের নিয়ে একটি অনলাইন বিজ্ঞাপন দেখে শখ হয়েছিল সাভানা বিড়াল পোষার। আফ্রিকার বাসিন্দা, সার্ভাল প্রজাতির বন্য এবং গৃহপালিত বিড়ালের সংমিশ্রণ এই সাভানা বিড়াল। এদের পা সাধারণত লম্বা হয়, কান বড়, শরীর ছিপছিপে, গায়ে কমলা-খয়েরি রঙ মেশানো লোমের উপর কালো বিন্দু, অনেকটা চিতার মতো।

সেই মতো ৬০০০ ইউরো খরচ করে অনলাইনে এই বিশেষ প্রজাতির বিড়ালছানা কেনার জন্য অর্ডারও দিয়েছিলেন ফ্রান্সের উত্তরপশ্চিমাংশের বন্দর অঞ্চল নর্ম্যান্ডির লা হার্ভে শহরের বাসিন্দা এক ফরাসি দম্পতি। কিন্তু কেনার এক সপ্তাহ পর তারা বুঝতে পারেন, সেটি আসলে তিন মাস বয়স্ক একটি সুমাত্রার বাঘের ছানা।

এরপরই ওই দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন ওই কোম্পানির বিরুদ্ধে। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। তারপর দুইবছর ধরে তদন্ত চালানোর পর অভিযোগকারী দম্পতিসহ মোট ৯ জনকে পুলিশ গ্রেফতার করলে পুরো ঘটনাটি সামনে আসে। ওই দম্পতিকে গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ জানায়, সংরক্ষিত প্রজাতির পশু পাচারের অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়।

পরে অবশ্য ওই দম্পতিকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের পশু পাচার এবং সংগঠিত অপরাধে অভিযুক্ত করা হয়েছে। বাঘের ছানাটিকে ফ্রান্সের বায়োডাইভার্সিটি অফিসে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। ছানাটি সুস্থই আছে। পরে ছানাটিকে সংরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইনে বিড়াল অর্ডার করে ফরাসি দম্পতি হাতে পেলেন বাঘ!

আপডেট সময় ০৯:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০