ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোনায় নববধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার মোহনগঞ্জে সুলেমা আক্তার (২৩) নামে এক নববধূকে হত্যার অভিযোগে তার স্বামী হৃদয় ও শাশুড়ি ফরিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে সুলেমাকে ফাঁস লাগানো অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান তার স্বামী হৃদয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার সঞ্জিব দত্ত।

সুলেমা উপজেলার কলেজ রোডের আবদুস ছাত্তারের মেয়ে। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রী। তার স্বামী হৃদয় পৌরশহরের গরুহাট্টা এলাকার হারুন মিয়ার ছেলে।

পারিবারিকভাবে গত দুই বছর আগে তাদের বিয়ে হলেও গত ১১ সেপ্টম্বর আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তুলে নেন হৃদয়।

মেয়ের বাবা আবদুস ছাত্তার ওইদিন রাতেই বাদী হয়ে যৌতুকের কারণে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে স্বামী হৃদয়, শাশুড়ি ফরিদা বেগম, দেবর জয় ও তার ভগ্নিপতি জামালকে আসামি করে মামলা করেন। এ ছাড়া মামলায় কয়েকজনকে অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। মামলার পরপরই বামী হৃদয় ও শাশুড়ি ফরিদা বেগমকে লাশের পাশ থেকেই গ্রেফতার করে পুলিশ।

নিহতের বাবা আবদুস ছাত্তার জানান, মেয়েকে ঘরে তুলে নেওয়ার পরই যৌতুকের জন্য চাপ দিচ্ছিল হৃদয় ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় নিহতের স্বামী হৃদয় ও শাশুড়ি ফরিদা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোনায় নববধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেফতার

আপডেট সময় ০৪:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০