ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রুসো ব্রাদার্সের ‘মোসুল’

আকাশ বিনোদন ডেস্ক :

এন্ডগেম’খ্যাত নির্মাতা রুসো ব্রাদার্সের ইরাকভিত্তিক ড্রামা ‘মোসুল’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আগামী নভেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।

অ্যান্থনি ও জো রুসো ভ্রাতৃদ্বয়ের প্রযোজিত ‘মোসুল’ সিনেমাটির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেছেন ম্যাথু কারনাহান। ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ও ‘২১ ব্রিজেস’ সিনেমার সহ-কাহিনিকার হিসেবে ম্যাথু বিশেষভাবে খ্যাত। ‘মোসুল’র কাহিনিও লিখেছেন তিনি।

হলিউডভিত্তিক পত্রিকা ডেডলাইন জানায়, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষায় ছিল। কিন্তু আপাতত করোনা মহামারির কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেওয়া।

‘মোসুল’ সিনেমাটি সত্য ঘটনার আলোকে নির্মিত। জঙ্গি সংগঠন আইসিস অধিকৃত মোসুলে মার্কিন সোয়াট টিমের দুর্ধর্ষ গেরিলা অভিযানের কাহিনি ফুটে উঠবে এ সিনেমায়।

গত বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এবং তারপর টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘মোসুল’ প্রদর্শিত ও প্রশংসিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রুসো ব্রাদার্সের ‘মোসুল’

আপডেট সময় ১০:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০