ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের দু’টি ব্যাংকের এডিবির টিএফপি পুরস্কার লাভ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের দু’টি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লি. ও ব্র্যাক ব্যাংক লি. তৃতীয় বার্ষিক ট্রেড ফাইন্যন্স প্রোগ্রাম (টিএফপি) পুরস্কার অর্জন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে পুরস্কার বিজয়ী বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে বাংলাদেশের এ দু’টি ব্যাংকের নাম ঘোষণা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি গত মঙ্গলবার এক নৈশভোজ অনুষ্ঠানে সংস্থার তৃতীয় বার্ষিক টিএফপি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেড় শতাধিক অতিথি অংশ নেন।

১৭টি দেশের ১৮টি শীর্ষ অংশীদার ব্যাংককে এই টিএফপি পুরস্কারের স্বীকৃতি দেয়া হয়। বাংলাদেশের শীর্ষ অংশিদার ব্যাংক হিসেবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডকে স্বীকৃতি দেয়া হয়েছে।

এছাড়া টিএফপি বাৎসরিক বাণিজ্য চুক্তি, বেস্ট এসএমই বাণিজ্য চুক্তি, জেন্ডার স্ট্র্যাটেজিতে অত্যন্ত অগ্রগামী ব্যাংক এবং বছরের সাপ্লাই চেইন ফাইন্যন্স পার্টনারসহ নতুন পুরস্কার ক্যাটাগরির প্রবর্তন করেছে।

ব্র্যাক ব্যাংক লিমিটেডকে জেন্ডার স্ট্র্যাটেজিতে অত্যন্ত অগ্রগামী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

বাংলাদেশের দু’টি ব্যাংকের এডিবির টিএফপি পুরস্কার লাভ

আপডেট সময় ১১:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭