ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অর্থ-স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রায় দুই বছর আগে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে বিয়ে হয় নুরজাহান আক্তার মিতার। বিয়ের কিছুদিন পর ফের কর্মস্থল দুবাইয়ে চলে যান আলম আলী শাহ।

শ্বশুরবাড়ির লোকজনের দাবি- গত মঙ্গলবার রাতে ১৫ ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান মিতা। এরপর থেকে পাওয়া যাচ্ছে না তার কোনো হদিস।

এ ঘটনায় গত শুক্রবার তার ভাসুর মো. আক্কাছ আলী শাহ বাদী হয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলী শাহ্’র ছেলে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলার যুথিষ্টিপুর গ্রামের মাওলানা মো. নুরুল ইসলামের কন্যা নুরজাহান আক্তার মিতার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী কর্মস্থল দুবাইয়ে চলে যান।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে নুরজাহান আক্তার কাউকে কিছু না জানিয়ে তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার, প্রবাসী আলমের বড় ভাই মো. আক্কাছ আলীর স্ত্রী হাছনা বেগমের ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার ও ছোট ভাইয়ের স্ত্রী আলেমা মারিয়ার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ নুরজাহান আক্তার মিতার মা সুফিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ তার সন্ধান পেলে কুলাউড়া থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি। পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত নিখোঁজ নুরজাহান আক্তার মিতার সন্ধান পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

অর্থ-স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

আপডেট সময় ১১:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০