ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভুল’ চিকিৎসার অভিযোগে চিকিৎসককে পেটালেন রোগীর স্বজনরা

আকাশ জাতীয় ডেস্ক: 

পানিতে ডুবে যাওয়া পর এক শিশুকে মৃত ঘোষণা করায় ‘ভুল’ চিকিৎসার অভিযোগ এনে চিকিৎসককে মারধর করেছে শিশুটির স্বজনরা।

শুক্রবার (৯ অক্টোবর ) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পরে চিকিৎসকের হামলার ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মারধরের শিকার চিকিৎসক জিয়া উদ্দিন মুহাম্মদ সাকিব। তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে
দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সকালে পানিতে ডুবে মৃত্যু হয় এক শিশুর। তাকে চিকিৎসার জন্য আনা হয় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর স্বজনদের জানান শিশুটি মৃত। পরে পরিবার শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে শিশুটির মাংসপেশি নড়ে ওঠে। যা দেখে স্বজনরা শিশুটিকে আবারও হাসপাতলে নিয়ে আসে এবং জীবিত বলে দাবি করে। এসময় চিকিৎসকরা বিষয়টি বোঝানোর চেষ্টা করলে ‘ভুল’ চিকিৎসার অভিযোগ এনে দায়িত্বরত চিকিৎসককে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সৌমেন বড়ুয়া বাংলানিউজকে বলেন, মৃত্যু পরবর্তী এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মেডিক্যালের ভাষায় Rigor Mortis হিসাবে স্বীকৃত। এটি মূলত মৃত্যু পরবর্তী জৈব রাসায়নিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক উপজাত মাত্র। বিষয়টি কর্তব্যরত চিকিৎসকরা বোঝানোর পরও রোগীর স্বজনরা পরিকল্পিত ভাবে চিকিৎসকের ওপর হামলা করে। চিকিৎসককে দায়ী করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাভাবিক চিকিৎসাসেবা প্রদানকে ব্যাহত করে উল্লেখ করে তিনি হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ভুল’ চিকিৎসার অভিযোগে চিকিৎসককে পেটালেন রোগীর স্বজনরা

আপডেট সময় ১২:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০