ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মার্কিন নির্বাচনে সচেতনতা গড়তে বিবস্ত্র হলেন হলিউড তারকারা‌

আকাশ বিনোদন ডেস্ক :  

মাত্র কয়েকটা দিন বাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। ট্রাম্প না বাইডেন?‌ জোর বিতর্ক, জোর জল্পনা। শুধু মার্কিন মুলুকে নয়, মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। তার মধ্যে আবার ট্রাম্প করোনায় আক্রান্ত। গোটা যুক্তরাষ্ট্রে এখনও করোনা আতঙ্ক একবিন্দু কাটেনি।

কীভাবে হবে নির্বাচন?‌ মানুষ ভোট দেবে কীভাবে?‌ সেই পুরনো পদ্ধতি। ডাকের মাধ্যমে ভোট দেবে মানুষ। কিন্তু পুরনো পদ্ধতিতে সমস্যাতো আছেই। ডাক ব্যবস্থায় যদি কেউ খোলা খামে তার পছন্দের প্রার্থীর নাম লিখে পাঠান, তাহলে কারচুপির সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। সেই কারচুপি বন্ধ করতে ও মানু্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নতুন উপায় বের করলেন হলিউডের বিখ্যাত অভিনেতারা। নারী পুরুষ নির্বিশেষে নগ্ন হলেন ক্যামেরার সামনে। তাদের উদ্দেশ্য- মানুষ যাতে বোঝে, নগ্ন ভোটের কোনও মূল্য নেই।

এখানেই উঠে আসছে নতুন টার্ম। নেকেড ব্যালট। যদি ভোটার ব্যালট খামটি সিল না করে ডাকের মাধ্যমে তার ভোট দেন, তাহলে সেই ভোটটি গণনা করা হবে না। ভোটটি বাতিল করে দেওয়া হবে। আর সেজন্য নির্বাচন নিয়ে সচেতনতা গড়তে হলিউড তারকাদের এই পদ্ধতির অবলম্বন। তারকাদের মধ্যে রয়েছেন, সারাহ্‌ সিলভারম্যান, মার্ক রুফালো, চেলসি হ্যান্ডলার, নাওমি ওয়াট্‌স, যশ গ্যাড, ক্রিস রক, প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

মার্কিন নির্বাচনে সচেতনতা গড়তে বিবস্ত্র হলেন হলিউড তারকারা‌

আপডেট সময় ০৯:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০