ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় ছেলে আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে হুমায়ূন কবিরকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

হুমায়ূন কবির সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় গৃহবধূ নুর জাহানের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ নুর জাহান ওই এলাকার মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়েসহ নয় সন্তানের জননী।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের চার টুকরোর মধ্যে বুক আর পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।

নিহত গৃহবধূ নুর জাহানের ছেলে হুমায়ন কবির জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে মরদেহের একটি টুকরো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার মায়ের মরদেহ শনাক্ত করি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় ছেলে আটক

আপডেট সময় ১১:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০