ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মৃত্যুবার্ষিকীর আয়োজনে শোক নয় ক্ষোভ

অাকাশ বিনোদন ডেস্ক:

২১ বছর পর সালমান শাহর মৃত্যু ‘হত্যাকাণ্ড’ হিসেবে আবার আলোচনায় উঠে এসেছে। তাই আজ ৬ সেপ্টম্বর সিলেটে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীর আয়োজনে শোকের চেয়ে ক্ষোভ ছিল বেশি। ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’ নামে ভক্তদের বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ সালমানের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও বিকেলে সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে সালমান শাহর মা নীলা চৌধুরী বক্তব্য দেন।

আজ সালমান শাহর ২১তম প্রয়াণ দিবস। তাঁর মৃত্যুর রহস্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে এই দিনে সারা দেশে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করে ‘সালমান শাহ ভক্ত ঐক‌্যজোট’। প্রয়াত জনপ্রিয় এই চিত্রনায়কের মা ও সালমান শাহ ভক্ত ঐক্যজোটের প্রধান উপদেষ্টা নীলা চৌধুরী সিলেটের পাশাপাশি আজ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল এবং মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ হত্যার ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে আমরা বিক্ষোভ মিছিলের আহ্বান করেছি। যে যেখানে পারেন সেখান থেকেই বিক্ষোভ মিছিল করবেন। সালমান-ভক্তদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই কর্মসূচিগুলো সফল করুন।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে সালমান শাহের মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা দায়ের করেন সালমানের পরিবারের সদস্যরা। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম।

জানা গেছে, পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল। কিন্তু তখন সালমান শাহর পরিবার থেকে নারাজি আবেদন করা হয়। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুবার্ষিকীর আয়োজনে শোক নয় ক্ষোভ

আপডেট সময় ০৫:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭