ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাগদান সেরেছেন কাজল, মুম্বাইতে হবে বিয়ের অনুষ্ঠান

আকাশ বিনোদন ডেস্ক : 

তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল বিয়ের গুঞ্জন কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার বিষয়টির সত্যতা জানা গেছে।

খুব শিগগিরই মুম্বাইতে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সেরেছেন বাগদানও।

ভারতীয় সংবাদমাধ্যমে ওয়েডিংসুত্রা জানায়, ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে ঘর বাঁধতে চলেছেন কাজল। এরই মধ্যে তাদের বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার বড় আয়োজনে তারা বিয়ের কাজটিও সেরে ফেলতে চলেছেন।

কাজলের হবু বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

করোনার ভাইরাসের প্রকোপের মধ্যে কাজলই নাকি প্রথম বিয়ের বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন। তিনি দুই দিনের বিয়ের আয়োজন করবেন একটি মুম্বাইয়ের ফাইভ স্টার হোটেলে। যেখানে বন্ধুসহ ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানাবেন এই তারকা। তবে বিয়ের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাজল আগরওয়াল।

এদিকে করোনার কারণে মুক্তি আটকে কাজল অভিনীত ‘ইন্ডিয়ান ২’সিনেমার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কমল হাসান। পরিচালনায় রয়েছেন শংকর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বাগদান সেরেছেন কাজল, মুম্বাইতে হবে বিয়ের অনুষ্ঠান

আপডেট সময় ১০:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০