ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আকাশ আইসিটি ডেস্ক :  

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ওই পোশাক কারখানায় রাত ৮টার দিকে পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের ভয়াবহতা লক্ষ্য করে আটটি ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হচ্ছে বিধায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের বেগ পেতে হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে বাধার সম্মুখীন হতে হচ্ছে উৎসুক মানুষের ভিড়। এলাকার হাজার হাজার মানুষ ভিড় করেছে পোশাক কারখানাটির আশেপাশে।

এদিকে কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেট সময় ১০:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০