ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সার্ক ফোয়ারা চত্বরে প্রবাসীদের অবরোধ, যান চলাচল বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা চত্বর অবরোধ করে রেখেছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। রোববার (০৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েক সহস্রাধিক প্রবাসী।

ফলে বাংলামোটর, ফার্মগেট, গ্রিন রোড ও হাতিরঝিলগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আবার এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা।

সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নিয়ে টোকেন দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারা যেকোনো মূল্যে সৌদি আরব ফেরত পাঠানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

রোববার সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের টোকেনের জন্য ১২ থেকে ১৫ হাজার প্রবাসীর ঢল নামে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে একপর্যায়ে হোটেল বন্ধ করে দেওয়া হয়। পরে সেখান থেকে প্রবাসীদের একটি অংশ সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ০৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে। ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকলেও অন্তত ১২-১৫ হাজার মানুষ টোকেনের জন্য এসে জড়ো হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সার্ক ফোয়ারা চত্বরে প্রবাসীদের অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০