ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা মোকাবিলায় আমাদের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, “করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের নানামুখী পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

আমেরিকা-ইংল্যান্ডের মতো দেশ যখন কোভিড-১৯ মোকাবেলায় হিমশিম খেয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় আক্রান্তের হার কমে এসেছে। ”

রোববার (০৪ অক্টোবর) সকালে রাজধানীর শিশু হাসপাতালে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “এক সময় আমাদের দেশে রাতকানা রোগের প্রাদুর্ভাব ছিলো, ভিটামিন এ ক্যাম্পেইনের ফলে আজ সেটি এক শতাংশেরর নিচে নেমে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম এ ক্যাম্পেইন শুরু করেছিলেন। ”

কোভিড মোকাবেলায় সরকারের নান উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “উন্নত দেশের অনেক রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী দেশ ভারতে যখন প্রতিদিন এক হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশে এ হার তখন ২০ থেকে ৩০ এর মধ্যে। ”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ডা. শহিদুল্লাহ, পরিচালক ডা. সৈয়দ শফি আহমেদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মচারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা মোকাবিলায় আমাদের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০