ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কাল থেকে সীমিত আকারে ওমরাহ শুরু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে সীমিত পরিসরে ফের শুরু হতে যাচ্ছে ওমরাহ। ওমরাহ চালুর তিন ধাপবিশিষ্ট পরিকল্পনার প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন। এছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববী নিবন্ধিত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এরই মধ্যে করোনা রোধে পবিত্র দুই মসজিদে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর সৌদি গেজেটের।

তিন ধাপের প্রথম ধাপ আগামীকাল ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এক হাজার করে ছয়টি দলে মোট ছয় হাজার লোক ওমরাহে অংশগ্রহণ করতে পারবেন। ১৮ অক্টোরব দ্বিতীয় ধাপে প্রতিদিন ১৫ হাজার লোক অংশগ্রহণ করতে পারবেন। ১ নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার লোক অংশ নিতে পারবেন। তৃতীয় ধাপে বিশ্বের সব সুনির্দিষ্ট দেশের মুসলিমরা অংশগ্রহণের সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চতুর্থ ধাপে ওমরাহ ও পবিত্র দুই মসজিদ স্বাভাবিক হবে।

ওমরাহে অংশগ্রহণের জন্য ‘ইতিমারনা’ অ্যাপের সাহায্যে নিবন্ধন করতে হয়। গত ২৭ সেপ্টেম্বর অ্যাপটি চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে এক লক্ষ ৮০ হাজার ৪১ জনের নিবন্ধন সম্পন্ন হয়। প্রথম ধাপে প্রতিটি দল ওমরাহের জন্য তিন ঘণ্টা সময় পাবে। তাওয়াফের সময় ওমরাহ পালনকারীদের নিয়ে চলার জন্য ১৬ জন দলনেতা থাকবেন। এই সময়ে করোনা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কাল থেকে সীমিত আকারে ওমরাহ শুরু

আপডেট সময় ০১:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০