ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

চমেকে গুলিবিদ্ধ আরো চার রোহিঙ্গা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মিয়ানমারে সহিংসতায় গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের দুই দফায় উন্নত চিকিৎসার জন্য আনা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দফায় মংডুর আকিয়াবের নুরুল আমিনের ছেলে মো. শফি (২৫), নয়াপাড়ার আহমদ হোসেনের মেয়ে হাসিনা বেগম (১৮), নুরু মিয়ার ছেলে জাফর আলমকে (২৫) জরুরি বিভাগে আনা হয়। তাদের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় দফায় মংডুর হাইসুকার আবদুল জব্বারের ছেলে ওসামাকে (১৬) আনা হলে তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সম্প্রতি নতুন করে রাখাইন রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরুর পর চমেকে গুলিবিদ্ধ ও আগুনে পোড়া অর্ধশত রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার ডিজিটাল হাসপাতাল, কুতুপালং শরণার্থী ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রেও ভর্তি আছেন আগুনে পোড়া ও গুলিবিদ্ধ অনেক রোহিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

চমেকে গুলিবিদ্ধ আরো চার রোহিঙ্গা

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭