ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

দীপিকাদের পর এবার বলিউডের ৬ অভিনেতাকে তলব

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে ফের বড় খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বলিউডের ৬ অভিনেতা রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে।

তলব করা ৬ জনের মধ্যে ৩ জন বলিউডের প্রথম সারির অভিনেতা। বাকি ৩ জন প্রায় নবাগত। বলিউডের ৬ অভিনেতার পাশাপাশি কয়েকজন প্রযোজক, পরিচালক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন। শিগগিরই তাদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে যে মাদক চক্রের যোগ রয়েছে, তার মূল হলো একজন প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতা। এনসিবি সূত্রে ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় গুঞ্জন। বলিউডের ওই সুপার মডেল তথা অভিনেতা বলতে এনসিবি কাকে ইঙ্গিত করছে, তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে যায়। তবে কেন্দ্রীয় সংস্থার তরফে এখনও পর্যন্ত কারও নাম প্রকাশ্যে আনা হয়নি।

এদিকে মাদক চক্রের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। জিজ্ঞাসাবাদের পর ওই ৪ অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই ৪ অভিনেত্রী কোনো মাদক পাচারকারী বা কারবারীর সঙ্গে আর্থিক লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে দীপিকাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

দীপিকাদের পর এবার বলিউডের ৬ অভিনেতাকে তলব

আপডেট সময় ১০:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০