ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটারদের মাস্ক উপহার দিলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:   

করোনাকালে মাস্ক পরা সবার জন্যই অপরিহার্য। ঘরের বাইরে যেখানেই যান না কেন, মাস্ক না পরলেই ঘটতে পারে বিপত্তি। তাই মাস্ক নিয়ে টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিমের এমআর-১৫ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য ও মাঠকর্মী সকলকে মাস্ক উপহার দিয়েছে মুশফিকুর রহিমের ফাউন্ডেশন।

টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গিয়েছে। তারপরও বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটাররা জৈব-সুরক্ষা বলয়ে দ্বিতীয় দফায় অনুশীলনে ফিরেছেন। এদিন আবু জায়েদ রাহি ছাড়া স্কোয়াডের বাকি ২৬ সদস্য উপস্থিত ছিলেন।

মুশফিকের দেয়া মাস্ক পরে ক্রিকেটাররা ফটোসেশন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন মুশফিকুর রহিম। ছবি আপলোড করে ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এমআর-১৫।’

মাস্ক উপহার দেয়ার জন্য সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন মুশফিককে। পেসার সৈয়দ খালেদ আহমেদ ফেসবুকে মাস্ক পরা ছবি আপলোড করে লিখেছেন, ‘চমৎকার মাস্ক উপহার দেয়ার জন্য মুশফিক ভাইকে ধন্যবাদ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

ক্রিকেটারদের মাস্ক উপহার দিলেন মুশফিক

আপডেট সময় ০৯:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০