ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:   

বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় সাকিব আল হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বাড়ল। কেননা লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের।

আর একই সময় আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবও খেলায় ফিরতে পারতেন এ সিরিজে। তবে স্থগিত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

এমন তথ্য নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

লঙ্কান সিরিজকে ঘিরেই যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিলেন সাকিব। তবে শ্রীলঙ্কায় ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়মের কারণে বিসিবি সফর করতে অনীহা জানায়। আর তাই সাকিবও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। জানা যায়, বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিবাগত রাত ৩:৪৫ মিনিটে সাকিব যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে নিবিড় অনুশীলনে সময় পার করছিলেন সাকিব। তার অনুশীলন পরিকল্পনা সাজিয়েছিলেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন। অনুশীলনে সাকিবের সঙ্গে ছিলেন তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

আপডেট সময় ০৯:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০