ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গ্লোবের টিকা করোনা প্রতিরোধে সক্ষম’

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশীয় গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ‘ব্যানকোভিড’ (ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক) ভ্যাকসিন (টিকা) করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বায়োআর্কাইভ মেডিক্যাল জার্নালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদও বিষয়টি নিশ্চিত করেন।

আগামী রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের কর্পোরেট অফিসে এ সংবাদ সম্মেলন হবে।

দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো করোনা ভাইরাসসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। এই ভ্যাকসিনের এনিম্যাল ট্রায়াল সম্প্রতি শেষ হয়েছে। এরপর বিএমআরসির কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘গ্লোবের টিকা করোনা প্রতিরোধে সক্ষম’

আপডেট সময় ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০