ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রণোদনা পাবে বেজা-বেপজা-হাইটেক পার্কের শিল্পও

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সরকার প্রদত্ত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বেজা-বেপজা-হাইটেক পাকের্র শিল্প প্রতিষ্ঠানসমূহ ঋণ পাবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কভিড-১৯) কারণে রপ্তানি বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানসহ সামগ্রিকভাবে দেশে কার্যরত শিল্প প্রতিষ্ঠানসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশিয় মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানসমূহের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত-বাস্তবায়নাধীন আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধাসমূহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-তে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রণোদনার অর্থ বেজা-বেপজা-হাই-টেক পার্কে অবস্থিত ‘এ’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের ঋণ হিসাবে আকলনের নিমিত্ত সাধারণ প্রাধিকার জ্ঞাপন করা হলো। আলোচ্য প্রণোদনা প্যাকেজসমূহের আওতায় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইতোপূর্বে জারিকৃত এতদসংশ্লিষ্ট সব প্রজ্ঞাপনের নির্দেশনাসমূহ পরিপালনীয় হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রণোদনা পাবে বেজা-বেপজা-হাইটেক পার্কের শিল্পও

আপডেট সময় ০৬:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০